ads

বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শ্রীবরদী সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী হাসানুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মীর মো. আতিকুজ্জামান। অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হামিদুর রহমান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহনাজ পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মর্জিনা আক্তার, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. তাউহিদুল আলম। সভায় আরো বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক রেজুয়ানুল হক, কলেজ ছাত্রদলের সভাপতি মুয়াজ আহমেদ। এসময় শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শ্রীক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে সাহিত্য সংস্কৃতি ক্লাবের উদ্যোগে মান্নান হীরার রচনায় ও সুজন হামিদের নির্দেশনায় মঞ্চস্থ হয নাটক “পন্তা আকালী”।

Need Ads