ads

বুধবার , ২১ অক্টোবর ২০২৬ | ২১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। ২১ অক্টোবর বুধবার বিকেল থেকে শহরের আড়াইআনী পুকুরে দুর্গাদেবীর প্রতিমা বিসর্জন শুরু করেন ভক্তরা।
এর আগে সকাল থেকে শহরের প্রায় অর্ধশত মণ্ডপের প্রতিমা শোভাযাত্রা সহকারে গোপালবাড়ী এলাকার আড়াইআনী জমিদারবাড়ির পুকুরপাড়ে এনে জড়ো করা হয়। পরে উলুধ্বনি, ঢাকের বাদ্যি, কাসর ঘন্টা আর ধুপ-ধোঁয়ার আরতির মাধ্যমে সেগুলো বিসর্জন দেওয়া হয়। ওইসময় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিমা বিসর্জনের আগে শহরের গোপালবাড়ী মন্দির চত্বরে দুর্গামাতার চরণে সিঁদুর ছোঁয়ানো ও হিন্দু নারীদের মধ্যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন ফ্রন্ট ওই সিঁদুর খেলার আয়োজন করে।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুব্রত চন্দ্র দে বলেন, জেলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও সকলের সহযোগিতা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads