টাঙ্গাইল থেকে শাহ আলম ঃ ৫ জানুয়ারীর রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ১২১ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতিক নিয়ে ছানোয়ার হোসেন ৬৭ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (টিয়া) ৫৯ হাজার ৩৯৮ ভোট পেয়ে পরাজিত হন।
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে ১৩১ কেন্দ্রে খন্দকার আব্দুল বাতেন ৬৬ হাজার ২৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান বুলবুল (আনারস) পেয়েছেন ১৪ হাজার ৬২১ ভোট।
টাঙ্গাইল-২ (গোপালপুর ভূঞাপুর) আসনের নৌকা প্রতিক নিয়ে খন্দকার আসাদুজ্জামান ১ লাখ ৪০ হাজার ৭৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি জাতিয় পার্টি (জেপি) আজিজুর রহমান (বাইসাইকেল) পেয়েছেন ৮ হাজার ১৭ ভোট।
রাত সাড়ে ৮টায় নির্বাচনী ফলাফল ঘোষনা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা।




