ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নিখোঁজের পরদিন মাছের খামার থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ১

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী - ফটো কার্ড
সেপ্টেম্বর ২১, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের পরদিন মাছের খামার থেকে কালু মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া এলাকার আবুল কাশেমের মাছের খামার থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কালু মিয়া কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় কালু মিয়ার বন্ধু একই গ্রামের কমল মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (২০) কে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

জানা গেছে, রবিবার দুপুরে কালু মিয়া ও তার বন্ধু বাদশা মিয়া তাদের বাড়ি থেকে বের হয়। পরে বাদশা মিয়া বাড়িতে ফিরলেও কালু মিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার সকালে স্থানীয় লোকজন আবুল কাশেমের মাছের খামারের পুকুরে কালু মিয়ার লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িয়ে থাকা সন্দেহে কালু মিয়ার বন্ধু বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads