ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সরকারি সেবা দ্রুত ও সহজ করতে মাইগভ প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ

শেরপুরে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে ‘মাইগভ (myGov)’ ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।২১ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ মহারশীতে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ডিজিটাল সেবা ব্যবস্থাপনায় দক্ষতা আরও বাড়বে। পাশাপাশি মাইগভ প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করা সম্ভব হবে।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ওই প্রশিক্ষণে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশ নেন। অংশগ্রহণকারীরা মাইগভ প্ল্যাটফর্মের বিভিন্ন সেবা, ব্যবহারিক প্রয়োগ ও নাগরিকদের সেবা প্রদানে এর কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন। প্রশিক্ষণে সরকারি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার এবং নাগরিকদের দ্রুত ও সহজে সেবা প্রদানের ক্ষেত্রে মাইগভ প্ল্যাটফর্মের ভূমিকা ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়।

Need Ads