ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দরিদ্র পরিবারের ৭০ শিক্ষার্থী পেলো আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২১, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

শেরপুরে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)। সংগঠনটির উদ্যোগে ৭০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা ভর্তি সহায়তা প্রদান করা হয়েছে।

Shamol Bangla Ads

২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় শেরপুর শহরের গৌরীপুর ডপস ক্যাডেট মেসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ডপস ক্যাডেট মেসে অবস্থানরত ৪০ জন এবং মেসের বাইরে থাকা ৩০ জনসহ মোট ৭০ জন শিক্ষার্থীর হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব শাহীন মিয়া বিএসপি’র সঞ্চালনায় এবং সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রফিক মজিদ ও প্রথম আলোর জেলা প্রতিনিধি মান্নান সোহেল।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যেই ডপস বিভিন্নভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আসছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তাঁরা পরামর্শ দেন।

ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি বলেন, ডপসের অনেক শিক্ষার্থী অত্যন্ত অসচ্ছল ও মা-বাবাহীন পরিবারের সন্তান। প্রতিকূলতার মধ্যেও তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এমন একজন শিক্ষার্থী রয়েছে, যে অষ্টম শ্রেণিতে থাকতেই মাকে হারানোর পর ডপসের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যায় এবং মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি মানবিক বিভাগ থেকে জেলায় প্রথম স্থান অর্জন করে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads