ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসামগ্রী ও পোশাক দিলেন এমপি প্রিয়াঙ্কা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ

শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ২০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় তিনি সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং পোশাক হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি।

Shamol Bangla Ads

ওইসময় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খুব শিগগিরই প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করা হবে।
এ সময় বিএনপি নেতা আক্রামুজ্জামান রাহাতসহ স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ী এলাকায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads