ads

রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ

খবর টি পড়েছেন : ২৫৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর রবিবার শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’ শীর্ষক এ প্রশিক্ষণে দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

Shamol Bangla Ads

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফারিদা ইয়াসমিন। এতে সভাপতিত্ব করেন দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদকের উপপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদকের উপসহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম।

প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধ, গণসচেতনতা বৃদ্ধি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং এসব কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণে শেরপুরসহ জেলার চারটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক… পরবর্তী সংবাদ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসামগ্রী ও পোশাক দিলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads