ads

শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডা. সেরাজল হক স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

শেরপুরে শ্রীবরদী কল্যাণ সমিতির আয়োজনে ডা. সেরাজল হক স্মৃতি বৃত্তি প্রদান ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ জ ম রেজাউল করিম খান জুয়েলের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৯ সেপ্টেম্বর শনিবার সকালে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, ১৯৮৮ সালে আমার বাবাসহ শেরপুরে শ্রীবরদীর যারা বসবাস করেন তারা মিলে শ্রীবরদী কল্যাণ সমিতি গঠন করেছিলেন। এই সংগঠনটি তিলতিল করে এখন একটি ভালো অবস্থানে এসেছে। যেকোন দুর্যোগ, সমস্যায় এই সংগঠন ঝাঁপিয়ে পড়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম রেজাউল করিম খান জুয়েল, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ ও শ্রীবরদী কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বাদল।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে শ্রীবরদী কল্যাণ সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে ডা. সেরাজল হক স্মৃতি বৃত্তি প্রদান করেন অতিথিরা ।

Need Ads