ads

শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। ১৯ সেপ্টেম্বর শনিবার ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন রামচন্দ্রকুড়া বিওপির একটি টহল দল উপজেলার কালাকুমা সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মদ জব্দ করে। তবে অভিযানকালে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

Shamol Bangla Ads

​বিজিবি জানায়, শনিবার ভোরে নালিতাবাড়ী উপজেলার কালাকুমা সীমান্ত এলাকায় রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন। জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০০ টাকা।

​ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূরুল আমিন বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Need Ads