ads

রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ | ৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরিকল্পিত ও আধুনিক নকলা পৌরসভা গড়তে মহাপরিকল্পনার ৩য় পরামর্শ সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ

শেরপুরের নকলা পৌরসভার সার্বিক ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে ‘১৫ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর রবিবার উপজেলা পরিষদ হলরুমে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (IUGIP)-এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি বাস্তবায়ন করে নকলা পৌরসভা।

Shamol Bangla Ads

সভায় নকলা পৌরসভার মহাপরিকল্পনার খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নাগরিকদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসানসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় অংশগ্রহণকারীরা নকলা পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।

Need Ads