ads

রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা

খবর টি পড়েছেন : ৩৪৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ মহারশীতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভায় উদ্বোধনী অনুষ্ঠান ও টুর্নামেন্টের সার্বিক আয়োজন, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, আবু রায়হান রূপন, আক্রামুজ্জামান রাহাত, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জিন্নত আলী, জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক কামাল হোসেন প্রমুখ। ওইসময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, জেলা রেফারি, সাবেক ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্ব, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর বিকেল তিনটায় বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের উপস্থিতিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হবে। এ টুর্নামেন্টে পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভাসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। সভায় পুরো টুর্নামেন্টকে প্রানবন্ত করে তুলতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সরকার নিবন্ধিত নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম, শেরপুরটাইমস২৪ডটকম ও নতুনযুগডটকম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের চেয়ারম্যান মুকিত মজুমদারকে… পরবর্তী সংবাদ পরিকল্পিত ও আধুনিক নকলা পৌরসভা গড়তে মহাপরিকল্পনার ৩য়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads