ads

বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ

শেরপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তাদের মধ্যে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে নারী উদ্যোক্তা ইসরাত পুতুলের হাতে ওইসব উপকরণ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বনানী দেবনাথ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মাসুদ রানা, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা কৃষি বিপণন অধিদপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা এবং ঢাকায় সারাদেশ থেকে দুই দফায় ২৫ জন করে মোট ৫০ জন নারী উদ্যোক্তাকে নিয়ে ৬ দিনের ‘ন্যাচারাল রঞ্জক (ডাই) এবং ফুড কালার তৈরীর কলাকৌশল বিষয়ক’ ট্রেনিং অনুষ্ঠিত হয়। ওই ট্রেনিংয়ে শেরপুর থেকে একমাত্র নারী উদ্যোক্তা ইসরাত পুতুল অংশগ্রহণ করে ট্রেনিং প্রাপ্ত হয় এবং তাকে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য এক লক্ষ টাকা সমমূল্যের একটি করে স্ট্রিম মেশিন, ব্লেন্ডার ও ইনফিনিটি চুলা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

এসব উপকরণ বিতরণের আগে ইসরাত পুতুলের তৈরি ন্যাচারাল খাদ্যদ্রব্য বা ফল এর রং থেকে তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য এবং নানান পোশাকের ডিজাইন প্রদর্শন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads