শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের ‘নিসর্গ’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ওই আর্থিক সহায়তা তুলে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।

ওইসময় তিনি বলেন, জেলা পরিষদে প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশের নির্দেশনা মোতাবেক উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সর্বদা প্রসারিত থাকবে। জেলা পরিষদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করা এবং মানবিক সহায়তার মাধ্যমে তাদের জীবনে আশার আলো জ্বালানো।
বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন ৩২ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে মোট ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।




