ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩০ বছর শিক্ষকতার পর সহকারী শিক্ষককে অশ্রুসিক্ত রাজকীয় বিদায়

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ

শেরপুরে দীর্ঘ ৩০ বছরের কর্মজীবন শেষে গলায় পুষ্পমাল্য, হাতে সম্মাননা স্মারক ও নানা ধরনের উপহার নিয়ে সুসজ্জিত গাড়ি করে বাড়ি ফিরলেন মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা আফরিনা বেগম।

Shamol Bangla Ads

২ সেপ্টেম্বর বুধবার বিকেলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে রাজকীয়ভাবে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তার এ বিদায়ের সময় বিদ্যালয়ে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আজমেরির সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মোহসিনা সোবহান। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ফরিদুজ্জামান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রকিবুল হাসান, ফারজানা ইসলাম, ফারজানা বেগম, সোমা দাস, মাছুদা নাছরিন, স্নিগ্ধা দেসহ কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকেরা।

Need Ads