ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জেলা পরিষদের উদ্যোগে হাতি তাড়াতে কৃষকদের মাঝে জগলাইট বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে জেলা পরিষদের উদ্যোগে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার ফসল ও বসতবাড়ি বন্যহাতির আক্রমণ থেকে রক্ষায় কৃষকদের মাঝে জগলাইট বিতরণ করা হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদে প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, পাহাড়ি কৃষকদের দীর্ঘদিনের অন্যতম সমস্যা বন্যহাতির উপদ্রব। রাতের আঁধারে হাতির পাল নেমে এসে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করে। কৃষকদের নিরাপত্তা ও ফসল রক্ষায় আলোর ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, পাহাড়ি কৃষকদের কষ্ট ও ক্ষয়ক্ষতি কমাতে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কৃষকদের ফসল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। কৃষক বাঁচলে বাঁচবে কৃষি, আর কৃষি বাঁচলেই সমৃদ্ধ হবে শেরপুর।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads