ads

মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর ​মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতা আব্দুল আওয়াল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

বিএনপি নেতা ফজলুর রহমান তারার সঞ্চালনায় সমাবেশে বিএনপি নেতা আবু রায়হান রূপন, মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট মোখলেসুর রহমান জীবন, যুবদল নেতা মোহাম্মদ শওকত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফসহ জেলা, উপজেলা ও শহর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এসময় বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে জেলা পরিষদের উদ্যোগে হাতি তাড়াতে কৃষকদের মাঝে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads