ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জন্মদিনে যোবায়ের রহমান বিপ্লব-এর কবিতা ‘ঝরা পাপড়ি’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ

জীবনের নিয়মেই বসন্ত আসে এই মনে
কত স্বপ্ন কত রঙিন ফুল ফুটে স্বপ্নের জগতে
রংধনুর সাত রঙে উজ্জেবিত হয় মনের ভুবন
কত আশা কত স্বপ্নে মন বাঁধে সুখের ঘর।

Shamol Bangla Ads

আমিই হবো স্বপ্ন পুরুষ আমার স্বপ্নের রাজ কন্যার
যত না আশা তার চেয়েও বেশি ছিল ভালবাসা
কৌশরের ভালবাসা কি আর জগতের নিয়ম মানে
কত শাসন? কত বারণ?
তবুও নিয়মের যত শিকল ভাঙ্গে এই অবাধ্য মন
তবুও অপ্রতিরোধ্য কৈশোরের প্রেম
যৌবন আসার আগেই পরিণত হয়
ঝরা পাপড়িতে !

ভালবাসা যদি অপরাধই হয়ে থাকে
তবে তুমিও তাতে কম অপরাধী নও প্রিয়
তোমার হরিণী চোখের আড় চাহনিতে
কি যে মায়া কত যে ভালবাসা লুকানো ছিল
তোমার ঐ দুষ্টু মিষ্টি হাসি আর একটু চাহনিতে
আমার হৃদয়ে কখন যে বসতি করলে তুমি
তা কিছুতেই বুঝতে পারেনি আমার অবুঝ মনটা
তাই দোষ কি শুধু আমারই ছিল?

Shamol Bangla Ads

তবে শোনো প্রিয়তমা
তুমিও একদিন পুড়বে, তুমিও কিন্তু একদিন জ্বলবে
আমার প্রেম আগুনে তুমিও দগ্ধ হবে
কিন্তু তুমি আমার কাছে হারবে না বলে
লুকিয়ে লুকিয়ে নিরব নিস্তব্ধ কোন জোৎস্না রাতে
আমায় ভেবে তুমিও সে দিন শুধু কাঁদবে
তখন তোমার চোখের জল অঝোরে ঝরবে
ঝরা পাপড়ির মতোন
যেমন করে গোলাপের পাপড়ি
ঝড়ে পরে মাটির বুকে!!

তোমাকে কখনোই বলা হয়নি প্রিয়
তুমিই হলে আমার স্বপ্নের রাজকন্যা
তোমার কাছে আজ সবই পুরোনো স্মৃতি কথা
তুমি তো জানলে না প্রিয়
তোমার ভুলে যাওয়া অতীতটাই হলো
আমার সোনালী ভালবাসার কাব্য কথা

স্বাক্ষী আমার অঙ্ক স্যারের বাসার গলিটা
যেথায় লুকিয়ে তুমি ধরে ছিলে আমার হাতটা
জীবনে প্রথম কোন নারীর স্পর্শ এই হৃদয়ে
সে যে কি সুখ, কত যে প্রাপ্তি,
কত প্রত্যাশার জন্ম দেয় মনে

ভালবাসার মানুষের প্রথম স্পর্শের সুখের অনুভূতি
জানে কি তোমার ঐ নিষ্ঠুর মনটা
তোমায় ভেবে কত গল্প কবিতা আর গান আসে এই মনে
তুমি কি জানো সুন্দরীতমা
কত ছন্দ আর কত উপমায় কত অনুভূতির মায়ায়
আজও কল্পনায় তোমার ছবিটা বারে বার একে যায় এই মনটা।

বসন্তের শেষ বিকেলে কোন নিরব সন্ধ্যায়
ঝরে যাওয়া কোন পাপড়ির মতন
শেষ বিকেলের আগেই ঝরে যায়
আমার ভালবাসার পাপড়ি!!!

তুমি তো আজ ভুলেই গেছ অনেক কিছু
তুমি কি ভুলেছ সেই সোনালী বিকেলগুলোও
স্কুল শেষে বাড়ি ফেরার সময় তোমার ঐ প্রিয় মুখটা
বিদায় বেলায় শুধু একবার দেখবো বলে
স্কুল গেটের কেটে গেছে কত ক্লান্ত বিকেল।

আর বিকেলের প্রাইভেট শেষে সন্ধায়
আমি এইবার কিন্তু তোমার বাড়ির সামনে অপেক্ষায়
বাড়ির গেট লাগানোর ছলে তুমি আসবে বলে
তুমি একটু মিষ্টি চাহনিতে আমায় দেখবে বলে
আহা কত অপেক্ষার বিকেল কত উন্মাদ করা সন্ধ্যা
পার করেছি তোমার মনের আঙ্গিনায়।

আমি কি করে ভুলে যাই
তোমার ঐ উঁকি দেয়ার ছলে
আমাকে বিদায় জানানোর মিষ্টি গল্পটা
ঝরা পাপড়ির মতোন
ভালবাসা কি আর ভুলে থাকা যায়!

তোমার পাড়ার বড় ভাই আর মুরুব্বিদের
কত বারণ, কত শাসানী আর কত অজানা হুমকি
তবুও তুমি কেন ভুলে গেলে আমায়
মাঝে মাঝে আমায় এই প্রশ্নটা করে
চির সবুজ ঐ প্রিয় খেলার মাঠটা।

অবশেষে এক দিন আমার সোনালী প্রেমও ঝরে যায়
ক্লান্ত কোন বিকেলে ঝরে যাওয়া গোলাপের পাপড়ির মতন
জীবনের অদ্ভুত কোন নিয়মে ঝরে যায়
আমার ভালবাসার সোনালী পাপড়িগুলোও!!

জীবন যুদ্ধের নিয়মে আমি আজ
কৈশোর পেরিয়ে যৌবনের পড়ন্ত বিকেলে উপনিত
কৌশরের অনেক স্বপ্নই আজ ফিকে হয়ে গেছে
যৌবনের প্রাণ শক্তিকে কাজে লাগিয়ে
আমি আজ হয়তো অনেক কিছুতেই সফলতা পেয়েছি।

আমি মাস্টার্স পাশ করে
শিক্ষা জীবন শেষ করেছি অনেক আগেই
চাকরি জীবনের ইতি টেনেছি আরও এক যুগ আগে।

অনেকে বলে আমি না কি সফল ব্যবসায়ী
কিন্তু আমি তো জানি
আমার সফলতা শুধু তোমার প্রাপ্তিতেই নিহিত ছিল
জীবন যুদ্ধে আমি আজ বড়ই ক্লান্ত তুমি ছাড়া
কেউ না বুঝুক কিন্তু তুমি তো জানো
গাড়ি বাড়ি ব্যবসার সফলতা কিছুতেই শান্তি নেই আমার

আমার শান্তি হলো তোমার কোমল স্পর্শ
আমার ক্লান্তি দুর হয় তোমার মিষ্টি হাসিতে!!!

আজ আমার মন অনেক বেশি অশান্ত
মন সকল নিয়ম ভেঙে চিৎকার করে বলতে চায়
আর একবার তুমি ফিরে এসো এই হৃদয়ে
আবারও কিছু কথা হোক দু’জনার।

তুমি কি আবারও আসবে এই হৃদয়ে
চির চেনা সেই পথে, সেই সোনালী মাঠে
আমি তোমাকে পাশে নিয়ে আরও কিছুটা পথ হেঁটে যেতে চাই

আমি জানি আমার প্রতিক্ষার প্রহর
এবার আর শেষ হবে না
তুমি আর ফিরবে না এই চেনা পথে

প্রকৃতির নিয়মে বসন্ত শেষে আবারও বসন্ত ফিরে আসে
কিন্তু জীবন জুয়ায় হেরে যাওয়া স্বপ্ন গুলো
আর কোন টেক্কার দানেই ফিরে আসবে না
জীবন জুয়ায় তোমাকে হারিয়ে
আমি আজ বড়ই নিঃস্ব!!!

ঝরে যাওয়া পাপড়ি কি জানে?
স্বপ্ন বুননের সেই আদি গল্পটা

ঝরে যাওয়া পাপড়ি কি আদৌ জানে?
কত যত্নে বড় করেছিলাম পছন্দের ঐ গোলাপ গাছটা

ঝরে যাওয়া পাপড়ি কি করে বুঝবে?
আমার স্বপ্নের ফুল ছিল ঐ কদম টা

আমার শেষ চাওয়াটাও তো তুমি জানলে না প্রিয়
তোমার ভালবাসার ঝরা পাপড়িগুলো
আমি অনেক যত্ন করে রেখেছি
আমার বুকের লুকানো সিন্ধুকে…

Need Ads