ads

মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাপের কামড়ে নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার
আগস্ট ২৫, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ

শেরপুরে সাপের কামড়ে মেধাবী শিক্ষার্থী শাহিন আকন্দের (২০) মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওই সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, গত ২১ আগস্ট রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ভূমিহীন কৃষক মোঃ শফিকুল আকন্দের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শাহিন আকন্দকে (২০) বিষাক্ত সাপে কামড় দিলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর শাহীনের মৃত্যু হয়। ওইসময় শাহিনের পরিবার হাসপাতালের চিকিৎসকদের গাফলিতির অভিযোগ তুলেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে নিহতের পরিবারের খোঁজখবর নেন।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আর্থিক সহায়তাও দ্রুত শাহিনের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

এদিকে জেলা প্রশাসনের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহিনের পরিবারের সদস্যরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!