শেরপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্যাভিনেতা বল্লভ মিষ্টান্ন ভান্ডারের স্বত্ত্বাধিকারী হরিহর ঘোষ (৭২) আর নেই। তিনি ২৪ আগস্ট সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের মুন্সীবাজার গোয়ালপট্টি এলাকার নিজবাড়ীতে পরলোকগমন করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে রেখে গেছেন। শেরপুরের নাট্যমঞ্চে ‘মহিশাসুর মর্দিনী’ নাটকে অশুরের চরিত্রে অবিনয় করে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শেরপুর পৌর শেরী মহাশ্মশানে তার দাহ সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শেরপুর চেম্বার অব কমার্স, খেলাঘর জেলা কমিটি, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্যদ গভীর শোকপ্রকাশ করেছেন।




