শেরপুরে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট রবিবার রাতে শহরের নয়ানীবাজারস্থ গাঙচিল কার্যালয়ে আয়োজিত ওই সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ।

সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত কবি সাহিত্যিকরা বক্তব্য রাখেন এবং সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেন।
পরে উপস্থিত কবি সাহিত্যিকরা স্বরচিত কবিতা পাঠ এবং গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুঁথি পাঠ করেন কবি এমএইচ মুকুল। ওইসময় সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ছড়াকার নুরুল ইসলাম মনি, ছড়াকার নুরুল ইসলাম নাযীফ, হাসান শরাফত, আজাদ সরকার, শফিকুল ইসলাম, সাংবাদিক মেহেদী হাসান শামীম কবিতা পাঠ করেন।




