ads

রবিবার , ২৩ আগস্ট ২০২৬ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ২৩, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই সভায় বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান প্রমুখ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও প্রশাসনের কর্মকর্তাদের কর্মতৎপরতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ওইসময় উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads