ads

সোমবার , ২৪ আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর লাশ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
আগস্ট ২৪, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ২৪ আগস্ট সোমবার ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। নিহত রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। ইসমাইল একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

Shamol Bangla Ads

স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় পার হলেও দুই শিশু বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

পরে সোমবার ভোরে স্থানীয় একটি বড় পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন। এলাকাবাসীর ভাষ্য, রোহান ও ইসমাইল মাঝেমধ্যে স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধারের পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!