ads

মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৮, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা। ১৮আগস্ট মঙ্গলবার ভোরে উপজেলার সীমান্তবর্তী চন্ডাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা এসব ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা চন্ডাপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। ওইসময় চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেন। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!