বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সৃষ্টিকর্ম স্মরণ করে শিল্পীরা সংগীত, কবিতা ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। শিল্পীদের অনবদ্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন। আয়োজনের মধ্য দিয়ে বাঙালির সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অনন্য অবদান স্মরণ করা হয়।




