ads

মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর সীমান্তবর্তী কর্ণঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১১, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়টি পরিদর্শনে যান জেলা প্রশাসক।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক বলে প্রত্যক্ষ করেন। ওইসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পঠনের দক্ষতা যাচাই করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন। একইসঙ্গে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করেন। শিক্ষার্থীদের মধ্যে যাদের স্কুল ইউনিফর্ম নেই তাদেরকে ইউনিফর্ম সরবরাহ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন। পরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ওইসময় জেলা প্রশাসকের সাথে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) হাসিব আল হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads