ads

বুধবার , ১২ আগস্ট ২০২৬ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ডিলারকে জরিমানা

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
আগস্ট ১২, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিসিআইসি অনুমোদিত সার ডিলার খন্দকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খন্দকার খোরশেদ আলমকে (৫৫) ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কর্ণঝোড়া পশ্চিম বাজার এলাকায় খন্দকার এন্টারপ্রাইজের দোকানে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার সংরক্ষণ ও বিক্রির প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে না পারায় সার ডিলার খন্দকার খোরশেদ আলমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে সার বিক্রি করে আসছে বিসিআইসি অনুমোদিত খন্দকার এন্টারপ্রাইজ। সীমান্তবর্তী এলাকা হওয়ায় উপজেলা কৃষি বিভাগের পর্যাপ্ত নজরদারি না থাকায় প্রতিষ্ঠানটি নিজেদের ইচ্ছামতো সার উত্তোলন ও বিক্রি করে আসছিল বলে অভিযোগ তাদের।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে কৃষকদের স্বার্থে সার বিক্রিতে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ এবং নিয়মিত তদারকি জোরদারের দাবি জানান স্থানীয়রা।

অভিযানকালে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!