শেরপুর ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৬ আগস্ট বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাজহারুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন মে অফিসের ডিকেল অফিসার ডা. নাইমা ইসলাম পিংকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিদর্শক জহিরুল ইসলাম।
সভায় শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর গুরুত্ব ও উপকার এবং পাউডার জাতীয় দুধের বিভিন্ন সমস্যা ক্ষতির বিষয় নিয়ে এবং নবজাতক শিশুর পরিচর্যা নিয়েও আলোচনা হয়।

আলোচনা সভার আগে শহরে র্যালি এবং শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




