কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা ১১ দলীয় ঐক্য ও জেলা জামায়াতের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যম প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের কাছে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে ১১ দলের পক্ষে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপির নেতৃত্বে ওই স্মারকলিপি প্রদান করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, ডা. আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল আওয়াল, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল, সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, শহর আমীর মাওলানা নুরুন আমিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত, শেরপুর ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান বুলবুল, মাওলানা নুরে আলম সিদ্দিকী, ডা. হাসানুজ্জামান, আমিনুর রসুল, সফিউল ইসলাম স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।




