ads

বুধবার , ৫ আগস্ট ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ

স্টাফ রিপোর্টার
আগস্ট ৫, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার বিকেলে শহরের থানামোড়স্থ মুক্তমঞ্চে আয়োজিত ওই সমাবেশে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী প্রধান অতিথি এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত প্রমুখ। সমাবেশে জেলা, উপজেলা ও শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!