ads

বুধবার , ৫ আগস্ট ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাহাড়ি ঢলে নালিতাবাড়ীর চেল্লাখালি নদীর পানি বিপদ সীমানার উপর দিয়ে প্রবাহিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ৫, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ

টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। ৫ আগস্ট বুধবার দুপুরে জেলার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে বিপদসীমানার ১০৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

Shamol Bangla Ads

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯ টায় জেলার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপদ সীমানার ৬০ মিলিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বিকেল তিনটার রিপোর্ট অনুযায়ী ১০৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অপরদিকে একই উপজেলার ভোগাই নদীর পানি বিপদ সীমানার ছুঁই ছুঁই করছে। এছাড়া ঝিনাইগাতী এবং শ্রীবরদী উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীর পানিও দ্রুত বাড়তে শুরু করেছে। বৃষ্টি কমে যাওয়ায় সন্ধ্যা ৬টার রিপোর্ট অনুযায়ী, চেল্লাখালীর পানি কমে বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, পাহাড়ি ঢলের কারণে বন্যা হলে বা পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার এবং ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ বরাদ্দ রয়েছে। আমরা পাহাড়ি ঢলের সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছি।

Need Ads