ads

বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ৩০, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের উদ্যাগে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের সমন্বয়ে জুলাই মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে কিট প্যারেড অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন কিট সামগ্রী পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা।

Shamol Bangla Ads

অতিরিক্ত পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন ও উপস্থিত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণপূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপন, সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

ওই কিট প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ।

Need Ads
error: কপি হবে না!