ads

বুধবার , ২৯ জুলাই ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ দফা দাবিতে বুধবার থেকে শেরপুরে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
জুলাই ২৯, ২০২৬ ১:২১ পূর্বাহ্ণ

পাঁচ দফা দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখা। ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংশ্লিষ্টরা।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স মালিক সানাউল ইসলাম বাবু জানান, গত তিন দিনের মধ্যে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না পাওয়ায় সারাদেশের সাথে শেরপুরেও অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রাখা হবে। যদি আজ মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত না আসে তাহলে ধর্মঘট চলবে।

সমিতির পাঁচ দফা দাবি হলো—

Shamol Bangla Ads

১. অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন করতে হবে।

২. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুব্যবস্থা রাখতে হবে।

৩. হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল মওকুফ করতে হবে।

৪. লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ পরিবহনরত অ্যাম্বুলেন্সকেও টোল-মুক্ত সুবিধার আওতায় আনতে হবে।

৫. দিনরাত ২৪ ঘণ্টাই অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

সমিতির নেতারা জানান, এসব দাবি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত থেকে যাচ্ছে, যার প্রভাব সরাসরি পড়ছে জরুরি রোগী পরিবহন সেবায়। রাতদিন চব্বিশ ঘন্টা আমরা কাজ করি, রোগীদের সেবা দেই। করোনা মহামারীর সময় নিজের স্বজনরা যখন রোগীদের কাছে আসতেন না, মরদেহ দেখতেও আসতেন না তখন আমরা নিরলস প্রচেষ্টা করেছি। জীবনযুদ্ধে আমরা কাজ করেছি। আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।

এসময় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির শেরপুর জেলা শাখার আবুল হাশেম, এম এ মান্নান, মাহমুদুল হাসান মনা, শামীম হোসেনসহ অ্যাম্বুলেন্স চালকরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!