ads

মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ উদ্ধার

খবর টি পড়েছেন : ৩৯৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে ৩২১ বোতল ভানতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৭ জুলাই সোমবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী এলাকা থেকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধীন তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এসব মাদক উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৫ লাখ টাকা।

Shamol Bangla Ads

জানা যায়, তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েব সুবেদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ছোট গজনী সীমান্তে অভিযান পরিচালনা করে। এমময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সটকে পড়ে। পরে পরিত্যক্ত অবস্থায় ৩২১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নূরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ২৪ ঘণ্টা টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ৫ দফা দাবিতে বুধবার থেকে শেরপুরে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads