ads

বুধবার , ২৯ জুলাই ২০২৬ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পর্যায়ে দপ্তরপ্রধানদের সাথে ত্রাণ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
জুলাই ২৯, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ণ

শেরপুর জেলার সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি। ২৮ জুলাই মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি।

Shamol Bangla Ads

সভায় জেলার সাম্প্রতিক দুর্যোগ মোকাবেলা, ত্রাণ বিতরণ কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের সেবা কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওইসময় প্রতিমন্ত্রী সকল দপ্তর প্রধানগণকে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিষ্ঠার সাথে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক এটিএম মামুনুর রশীদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!