ads

বুধবার , ২৯ জুলাই ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০০ মিলিয়ন ছাড়িয়ে ‘যে পাখি ঘর বোঝে না’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৯, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ

সময়ের সঙ্গে অনেক গানই হারিয়ে যায়, আবার কিছু গান প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকে। তেমনই একটি গান ধ্রুব গুহর গাওয়া ‘যে পাখি ঘর বোঝেনা’। প্রকাশের এক দশক পর ইউটিউবে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে জনপ্রিয় এই গানটি।

Shamol Bangla Ads

২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের ব্যাপক সাড়া পায়। সময়ের ব্যবধানে এর জনপ্রিয়তা কমেনি, বরং নতুন প্রজন্মের কাছেও সমানভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। দীর্ঘদিন ধরে দর্শক-শ্রোতাদের ভালোবাসা অর্জনের পর অবশেষে গানটি জায়গা করে নিয়েছে ইউটিউবের ১০০ মিলিয়ন ভিউয়ের ক্লাবে।

গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। আবেগময় কথামালা, সুরের মাধুর্য এবং ধ্রুব গুহর স্বতন্ত্র কণ্ঠের সমন্বয় গানটিকে সময়ের গণ্ডি পেরিয়ে দীর্ঘদিন জনপ্রিয়তার শীর্ষে ধরে রেখেছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

Shamol Bangla Ads

এতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ভিডিওতে ধ্রুব গুহর উপস্থিতিও দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। গল্পনির্ভর নির্মাণশৈলী এবং নান্দনিক চিত্রায়ণের কারণে প্রকাশের পর থেকেই ভিডিওটি প্রশংসিত হয়ে আসছে।

এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ধ্রুব গুহ বলেন, ‘এটি আমার সংগীতজীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। একটি গান যখন বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তার চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পীর জন্য আর কিছু হতে পারে না।
এই ভালোবাসার জন্য আমি দেশের এবং বিশ্বের সব বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে নতুন গান করার সাহস জোগায়। এই অর্জন শুধু আমার নয়, গানটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।’

বাংলা গানের ডিজিটাল অঙ্গনে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গানের সংখ্যা এখনো খুব বেশি নয়। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝে না’র অন্তর্ভুক্তি ধ্রুব গুহর সংগীতজীবনের আরেকটি উল্লেখযোগ্য অর্জন। একই সঙ্গে এটি বিশ্বজুড়ে বাংলা গানের ডিজিটাল উপস্থিতি ও গ্রহণযোগ্যতারও একটি ইতিবাচক দৃষ্টান্ত

Need Ads
error: কপি হবে না!