ads

বুধবার , ২৯ জুলাই ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্মপ্রকাশ করল জেলার তথ্য ও সেবাভিত্তিক প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’

স্টাফ রিপোর্টার
জুলাই ২৯, ২০২৬ ২:২১ পূর্বাহ্ণ

‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর আয়োজনে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রিয় শেরপুরের প্রতিষ্ঠাতা ও শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

Shamol Bangla Ads

এখন টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম,  একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জুবায়ের দীপ, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নাঈম ইসলাম, কালের কন্ঠের শামীম আহমেদ, সাংবাদিক সুলতান আহমেদ ময়না, স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, প্রষ্ফুটিত শেরপুর এর চিফ এডমিন দেবাশীষ সরকার, ভয়েজ অব ঝিনাইগাতী এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল হক মনির, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের এডমিন রবিউল ইসলাম রতন, শেরপুর হেল্পলাইনের এডমিন আহনাফ নাকিব, জনপ্রিয় শেরপুর এর এডমিন জাহিদ, রুপসী শেরপুর এর সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, সেভ ওয়াইল্ডলাইফ এন্ড ন্যাচার (সোয়ান) এর যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান তালুকদার ও প্রিয়টেক বাংলাদেশ এর টিম মেম্বার নাহিদ হাসান, এ আর এম আব্দুল ওয়াদুদ, রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ইখতেখার হোসেন পাপ্পু, মিজু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‘প্রিয় শেরপুর ডটকম’ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করেন। পরে কেক কেটে প্ল্যাটফর্মটির যাত্রার শুভসূচনা করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে নতুন এ উদ্যোগকে স্বাগত জানান।

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য মানুষের অন্যতম প্রয়োজন। স্থানীয় পর্যায়ের তথ্য, নাগরিক সেবা ও জরুরি যোগাযোগ এক প্ল্যাটফর্মে এনে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমাতে প্রিয় শেরপুর ডটকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁরা উদ্যোগটির সফলতা কামনা করে তথ্যের নির্ভুলতা ও নিয়মিত হালনাগাদ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি কাকন রেজা বলেন, “স্থানীয় পর্যায়ের তথ্যকে প্রযুক্তির মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সময়ের দাবি। ‘প্রিয় শেরপুর’ জেলার মানুষের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।”

সভাপতির বক্তব্যে প্রভাষক মহিউদ্দিন সোহেল বলেন, “শেরপুরের মানুষ যাতে এক জায়গা থেকেই প্রয়োজনীয় তথ্য ও সেবা সহজে পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই ‘প্রিয় শেরপুর ডটকম’-এর যাত্রা। এটি শুধু একটি ওয়েবসাইট বা অ্যাপ নয়; বরং শেরপুরকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আরও সংযুক্ত ও স্মার্ট করে গড়ে তোলার একটি উদ্যোগ। ভবিষ্যতে এখানে আরও আধুনিক ডিজিটাল সেবা যুক্ত করা হবে।”

অনুষ্ঠানে জানানো হয়, প্রিয় শেরপুর ডটকম আইটি প্রতিষ্ঠান প্রিয় টেক বাংলাদেশ-এর দ্বিতীয় প্রোডাক্ট। প্ল্যাটফর্মটিতে পর্যায়ক্রমে জেলার হাসপাতাল, চিকিৎসক, রক্তদাতা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র, জরুরি সেবা, বাস-ট্রেনের সময়সূচি, গুরুত্বপূর্ণ ফোন নম্বরসহ বিভিন্ন নাগরিকসেবা-সংক্রান্ত তথ্য সংযুক্ত করা হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে এসব তথ্য আরও সহজে ব্যবহার করা যাবে।

অনুষ্ঠানে জেলার সাংবাদিক, শিক্ষক, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!