ads

মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ | ৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে অর্থদন্ড

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুলাই ২১, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার বিকেলে নকলা পৌরশহরের মধ্য ও উত্তর বাজারে ওই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

Shamol Bangla Ads

অভিযানকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং নষ্ট হয়ে যাওয়া খাবার পণ্য রাখায় দোকান মালিকদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪টি মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি জানান, অভিযানকালে দোকান মালিকদের সতর্ক করা হয়। ভোক্তাদের স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

Need Ads