শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ জুলাই বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক মো. লিখন মিয়া, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মামুনুর রহমান, জুলাই শহিদদের পরিবারবর্গ, জুলাই যোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জুলাই শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের দেশপ্রেম, সাহস ও আত্মোৎসর্গের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।




