ads

বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের খুঁটি উচ্ছেদ করল বন বিভাগ

স্টাফ রিপোর্টার
জুলাই ১৬, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় গারো পাহাড়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন সংযোগের খুঁটি স্থাপন উচ্ছেদ করেছে স্থানীয় বিভাগ। ১৬ জুলাই বৃহস্পতিবার বালিজুরী রেঞ্জ এলাকার কর্ণঝোড়া বিটের পাহাড়ি টিলা রাজার পাহাড়ে ওই খুঁটি উচ্ছেদ করা হয়।

Shamol Bangla Ads

বালিজুরী রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বালিজুরি রেঞ্জ এলাকার কর্ণঝোড়া বিটের পাহাড়ি টিলা রাজার পাহাড় নামক স্থানে বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ এর খুঁটি সংযোগের কাজ চলছিল। বনের ভিতর অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার খবর পেয়ে বালিজুরীর রেঞ্জ অফিসার মো. সুমন মিয়ার নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান চালায়। ওইসময় পল্লী বিদ্যুৎ এর দুইটি খুঁটি এবং বেশ কিছু তার সহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করে বন বিভাগে নিয়ে আসেন।

বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, বনের ভিতর কোনো অবস্থায় বিদ্যুতের খুঁটি বা তার টানানো যাবে না। সেই হিসেবে আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক ঠিকাদার স্থানীয় একটি বাসায় বিদ্যুৎ সংযোগ দিতে গেলে আমরা বাধা দেই এবং খুটি ও তারসহ বিভিন্ন মালামাল জব্দ করে নিয়ে আসি।

Shamol Bangla Ads

এ বিষয়ে শ্রীবরদী জোন এর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সূর্য্য নারায়ণ ভৌমিক বলেন, রাজার পাহাড় এলাকায় একজন ব্যবসায়ী তার খামারে মোটর ব্যবহারের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কাছে আবেদন করেছিলেন বিদ্যুতের জন্য। কিন্তু প্রথমে বন বিভাগ বাধা দিলে পরবর্তীতে তারা বন বিভাগকে ম্যানেজ করেছে বলে জানালে ঠিকাদার ওই সংযোগ দিতে যায়। তবে এই মুহূর্তে আর বিস্তারিত কিছু আমার জানা নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!