ads

বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ১৬, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ শহরের গোপাল জিউর মন্দির থেকে একটি রথ টেনে শহরের নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দিরে নিয়ে যান। পরে সেখান থেকে রথটি পুনরায় গোপালবাড়ী আনা হয়। ওইসময় বর্ণাঢ্য শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন ফ্রন্টের সার্বিক সহযোগিতায় গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটি এসব কর্মসূচির আয়োজন করে।

Shamol Bangla Ads

রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় শেরপুর সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাশীষ দত্ত, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিপ্লব দাম, যুগ্ম আহবায়ক প্রদীপ রঞ্জন দে, গোপালবাড়ী মন্দির কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার, গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি তাপস কুমার নন্দী, সদস্য বিদ্যুৎ নন্দী, নারায়ণ চন্দ্র সাহা, তাপস সাহা, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জেলা জাসাসের আহবায়ক এনামুল হক বিপু, সদস্য সচিব মো. হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক হিন্দু ভক্তবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন পূজা উদযাপন ফ্রন্টের কার্যালয়ে এসে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের শুভেচ্ছা জানান।

এদিকে রথযাত্রা উপলক্ষে শহরের গৃর্দানারায়ণপুর এলাকার নরসিংহ জিউর মন্দির ও গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্ত্তণের আয়োজন করা হয়। রথযাত্রা উৎসব উপলক্ষে শহরের নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। রথযাত্রা উৎসব নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে র্যা ব সদস্য ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

Shamol Bangla Ads

এছাড়া রথযাত্রা উৎসবের পূণ্যতিথিতে শহরের নারায়ণপুর এলাকার গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ২৪ জুলাই শুক্রবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রার মাধ্যমে উৎসব শেষ হবে।

Need Ads
error: কপি হবে না!