ads

মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার
জুলাই ১৪, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের গড়পাড়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং দুর্গত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ মনোযোগসহকারে শোনেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি মানবিক সহায়তা হিসেবে ২৫টি পরিবারের মাঝে শুকনো খাবার এবং ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

ওইসময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

Shamol Bangla Ads

সহায়তা বিতরণকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, খরিয়াকাজীরচর ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!