শেরপুরের ঝিনাইগাতীতে বেদখলীয় বনের ৫ একর জমি উদ্ধার করেছে বনবিভাগ। ১৪ জুলাই মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের অধীন ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মৌজার সিএস ১৮ নং দাগভুক্ত ৫ একর জমি উদ্ধার করা হয়। এ দাগে ৩৮ একর বনের জমি বেদখল রয়েছে।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ দেওয়ান আলীর নেতৃত্বে পরিচালিত ওই উদ্ধার অভিযানে বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা এসবি তানভীর আহম্মেদ ইমন, রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, শ্রীবরদী উপজেলার বালিজুরী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো, সুমন মিয়াসহ বনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন। উদ্ধারকৃত জমিতে লাল পতাকা ও সাইন বোর্ড টানিয়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহম্মেদ ইমন বলেন, ওই দাগে ৩৮ একর বনভূমি জবরদখল রয়েছে। তার মধ্যে ৫ একর জমি উদ্ধার করা হয়েছে। বাকি জমি শিগগিরই উদ্ধার করা হবে।




