ads

মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যূত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুলাই ১৪, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ এবং ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

Shamol Bangla Ads

আরও বক্তব্য দেন নকলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম প্রমুখ।

সভায় দিবস দু’টি পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্মরণসভা, সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব আয়োজনে স্মরণসভা, আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

Shamol Bangla Ads

ওইসময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও তাদের প্রতিনিধি, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!