ads

মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে চালু হলো ‘সততা স্টোর’

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
জুলাই ১৪, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সততার চর্চা গড়ে তুলতে ‘সততা স্টোর’ নামে একটি বিক্রেতাবিহীন দোকানের উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে ১৩ জুলাই সোমবার সকালে দোকানটির উদ্বোধন ও এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে ফিতা কেটে ‘সততা স্টোর’-এর উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

Shamol Bangla Ads

পরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আব্দুল মালেক। দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মান্নান সোহেল সভাটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন দুপ্রকের সভাপতি হাকাম হীরা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, বিআরডিবির চেয়ারম্যান এম এ রায়হান, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা বলেন, ‘সততা স্টোর’ একটি বিক্রেতাবিহীন দোকান। এখান থেকে শিক্ষার্থীরা মূল্যতালিকা দেখে প্রয়োজনীয় পণ্য নিজেরাই সংগ্রহ করবে এবং নির্ধারিত মূল্য ক্যাশ বাক্সে জমা দেবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের চর্চা গড়ে উঠবে। ভবিষ্যতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads