ads

বুধবার , ৮ জুলাই ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা নাগরিক পরিষদ গঠন

স্টাফ রিপোর্টার
জুলাই ৮, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ

জেলার নানাবিধ সমস্যা সমাধানকল্পে বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণের সমন্বয়ে শেরপুর জেলা নাগরিক পরিষদ নামে সামাজিক সংগঠন গঠন করা হয়েছে। এ উপলক্ষে ৮ জুলাই বুধবার বিকেলে শহরের দুর্গানারায়ণপুরস্থ (ফ্যাক্টরি মোড়) বাক ও শ্রবণ বধির কল্যাণ সংস্থার কার্যালয়ে মো. আবুল হোসেন আবুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় দীর্ঘ আলোচনার পর মো. কায়সার উদ্দিনকে আহবায়ক, মোস্তাফিজুর রহমান মিন্টু, আমিনুল ইসলাম বাবুল ও এবিএম শরিফুল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং মো. আবুল হোসেন আবুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা নাগরিক পরিষদ গঠন করা হয়।

এ সংগঠনটি জেলার বিভিন্ন নাগরিক সমস্যার চিহ্নিত করার পাশাপাশি সেগুলোর সমাধানে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবে বলে জানানো হয়।
-প্রেস বিজ্ঞপ্তি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!