ads

বুধবার , ৮ জুলাই ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ৮, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ

শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ওই গণশুনানী করেন।

Shamol Bangla Ads

গণশুনানিতে ভূমি-সংক্রান্ত সমস্যা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, আর্থিক দুর্দশাসহ বিভিন্ন সমস্যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সঙ্গে জেলা প্রশাসক সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক সকলের বক্তব্য শুনে সমস্যার ধরন অনুযায়ী আর্থিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এদিন ৯৯ জন ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ৬ জন ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী ওষুধ ক্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। ১ নারীকে গৃহ নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা ও ১ জন ভ্যান চালক সম্প্রতি যার ভ্যানটি চুরি হয়ে যায় তার আবেদনের প্রেক্ষিতে তাকে ১টি ভ্যান ক্রয় করে দেবার ব্যবস্থা গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

এছাড়া ২৯ জন ব্যক্তিকে তাঁদের সমস্যার ধরন অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, শেরপুর পৌরসভা কার্যালয়, নকলা, নালিতাবাড়ী, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন ভূমি অফিস, জেলা সমাজসেবা অফিস, সদর হাসপাতাল তত্তাবধায়কের কার্যালয়, উপজেলা সমাজ সেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শসহ প্রেরণ করা হয়।

গণশুনানীকালে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!