ads

বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাস চাপায় পথচারীর মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুলাই ৯, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বাস চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদির (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কাদির স্থানীয় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও উপজেলার উত্তর গণপদ্দী গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নকলা পৌর শহরের হলপট্টি মোড়ে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে রংধনু পরিবহন নামে ঢাকাগামী একটি বাসের চালক ও কয়েকজন সিএনজি চালকের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয়। ওইসময় বাসচালক বাস থেকে নেমে গেলে হেলপার বাসের স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদিরকে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাদিরকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নকলা হলপট্টি মোড় এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কিছু সিএনজি চালক ও বাস চালকদের মধ্যে প্রভাব বিস্তার ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। তাদের দাবি, এ ধরনের অনিয়ম ও সংঘাত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, দুর্ঘটনা কবলিত রংধনু পরিবহন বাসটিকে উদ্ধার করে নকলা থানা নেওয়া হয়েছে। সেইসাথে বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!