ads

রবিবার , ৫ জুলাই ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিলকে নিয়ে সংশয়ে পড়শী, নিশ্চিন্তে হিমি

খবর টি পড়েছেন : ৪৯৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চলমান ফুটবল বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ শেষ ষোলোর লড়াইয়ে ইউরোপীয় পরাশক্তি নরওয়ের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে। পিছিয়ে নেই বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারাও। হাইভোল্টেজ এই ম্যাচটি মাঠে গড়ার আগেই সামাজিক মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তবে প্রিয় দল ব্রাজিলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে এই দুই তারকার পোস্টে দেখা গেছে ভিন্ন দুই আমেজ।

Shamol Bangla Ads

এ ম্যাচ নিয়ে কিছুটা সংশয় আর দ্বিধা প্রকাশ করতে দেখা গেছে সংগীতশিল্পী পড়শীকে। ফেসবুকে ব্রাজিলের জার্সি পরে কোলে ফুটবল নিয়ে বসা একটি ছবি পোস্ট করেছেন তিনি। কিছুটা সংশয় প্রকাশ করে পড়শী লিখেছেন, ‘জিতবো আজ?’

প্রিয় তারকার এই প্রশ্নের জবাবে তার পোস্টের নিচে নেটিজেনরা মিশ্র মন্তব্য করেছেন। অনেক ভক্ত আশাবাদী হয়ে লিখেছেন ‘আশা তো করছি’, আবার অনেক ফুটবলপ্রেমী রসিকতা কিংবা ট্রল করে মন্তব্য করেছেন যে, আজ ব্রাজিল হেরে যাবে, গোল খাবে।

Shamol Bangla Ads

পড়শীর সংশয় আর দ্বিধার বিপরীতে ম্যাচটি নিয়ে একেবারেই দুশ্চিন্তাহীন ও ফুরফুরে মেজাজে রয়েছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ম্যাচের টেনশন? সেটা তো নরওয়ে করবে। আমি তো চিল করছি!’

হিমির এই আত্মবিশ্বাসী পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্তদের নানা রকম প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, ব্রাজিল ভক্তরা যে কোনো বড় ম্যাচের টেনশনেও এভাবেই ‘চিল’ করতে পারেন। আবার অনেকে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের ভয় দেখিয়ে লিখেছেন, হালান্ডের ভয়ে ব্রাজিলের দল কাঁপছে।

উল্লেখ্য, বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ও নরওয়ে। বিশ্বকাপের নকআউট পর্বের এই রোমাঞ্চকর ম্যাচটি সরাসরি উপভোগ করতে দুই দলের কোটি কোটি সমর্থকের সঙ্গে বাংলাদেশের বিনোদন অঙ্গন ও সাধারণ ভক্তদের চোখও থাকবে আজ রাতের এই হাইভোল্টেজ ম্যাচের দিকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৬১ বছর বয়সে তৃতীয় বিয়ে সারলেন আমির খান,… পরবর্তী সংবাদ দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads