ads

বুধবার , ১ জুলাই ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাপুর পরিবারে একমাত্র রণবীরই একবারে এএসসি পাশ করেন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ

বলিউডে কাপুর পরিবারে নাকি সবচেয়ে শিক্ষিত অভিনেতা রণবীর কাপুর। তার চেয়ে বেশি পড়াশোনা নাকি আর কেউ করেননি। ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে রণবীর মজার একটি ঘটনা শেয়ার করে নিয়েছিলেন। সেখানেই তিনি বলেছিলেন— কাপুর পরিবারের মধ্যে তিনিই নাকি সবচেয়ে বেশি পড়াশোনা করা সদস্য।

Shamol Bangla Ads

রণবীর বলেন, ‘দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের সময়ে তিনি আমেরিকায় ছিলেন। তখন তিনি তার বাবা ঋষি কাপুর পরিচালিত ‘আ অব লওট চলে’ সিনেমার কাজে সাহায্য করছিলেন। আর মা নীতু কাপুর স্কুল থেকে তার পরীক্ষার ফল আনতে গিয়েছিলেন।’ সেদিন নাকি রণবীরের বন্ধু আয়েশা ফোন করে নীতুকে বলেন, রণবীর ৫৪.৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। এ খবর শুনে নীতু আনন্দে চিৎকার করে ওঠেন।

রণবীর আরও বলেন, সেই সময় তার পাশ করার খবর শুনে বাড়িতে বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল। কারণ কাপুর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম, যিনি একবারও ফেল না করে দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছিলেন।

Shamol Bangla Ads

কাপুর পরিবারে তুমিই কি প্রথম ছেলে, যে একবারও ফেল না করে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ?— করণ জোহরের এমন প্রশ্নের জবাবে রণবীর বলেন— হ্যাঁ, আমার জন্য পার্টির আয়োজনও করা হয়েছিল। আমার ঠাকুরমার চোখে পানি চলে এসে গিয়েছিল আনন্দে। কারণ কাপুর পরিবারের কোনো ছেলে এর আগে একবারে দশম শ্রেণির পরীক্ষা পাশ করতে পারেনি। এটা আমাদের পরিবারের কাছে খুব বড় একটা ঘটনা ছিল। তাই আমি মজা করে বলি— আমিই আমাদের পরিবারের সবচেয়ে শিক্ষিত মানুষ।

উল্লেখ্য, অভিনেতা রণবীর কাপুরকে খুব শিগগির তার স্ত্রী আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানশালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে। এ ছাড়া তিনি নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন। সেই সিনেমায় সাই পল্লবী সীতার চরিত্রে, যশ রাবণ, সানি দেওল হনুমানের চরিত্রে এবং রবি দুবে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করবেন। এ সিনেমাটি দুটি পর্বে মুক্তি পাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!